ইসলাম ও জীবন

মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তি 

সৌদি কর্তৃপক্ষ নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদতকারী ও হজযাত্রীরা ভিড়ের সর্বশেষ তথ্য জানতে পারবেন। এতে তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত স্থানগুলোর ভিড়ের রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে। ফলে মুসল্লিরা তাওয়াফ ও সায়ী করার জন্য তুলনামূলক কম ভিড়ের পথ বেছে নিতে পারবেন।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ডিজিটাল সেবার মাধ্যমে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পাওয়া যাবে। পাশাপাশি ভিড় এড়াতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে। ইবাদত পালনকারীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করার লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button